বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৌমাছি ও মৌ-কলোনি বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাকালুকি হাওরের উদ্ভিদ ও জীববৈচিত্র্য রক্ষায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্রাম সংরক্ষণ দলের সদস্যদের মধ্যে মৌমাছি ও মৌ-কলোনি বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) কুলাউড়া কার্যালয়ে এগুলো বিতরণ করা হয়।সিএনআরএস সূত্রে জানা গেছে, সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় হাকালুকি হাওরাঞ্চলের ২৮টি গ্রাম সংরক্ষণ দলের (ভিসিজি) আটজন সদস্যকে মৌমাছি চাষের ওপর তিন দিনের একটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভিসিজির দরিদ্র ও শিক্ষিত সদস্যদের বাছাই করে সিলেট বিসিকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। হাকালুকি হাওরের উদ্ভিদ ও জীববৈচিত্র্য রক্ষায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতেই পরিবেশ অধিদপ্তরের এই প্রকল্প বাস্তবায়ন করছে সিএনআরএস।