বিকল্প প্রস্তাব থাকলে বিরোধী দল সংসদে এসে আলোচনা করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা সংবিধানেই রয়েছে। এ প্রসঙ্গে নতুন করে আলোচনার প্রয়োজন নেই। এর পরও বিকল্প প্রস্তাব থাকলে বিরোধী দল সংসদে এসে আলোচনা করতে পারে।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতান্ত্রিক ব্যবস্থায় সকল আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। তিনি বলেন, ‘এখন বিএনপির হাতে মাগুরা নেই, ভোটারবিহীন একদলীয় ১৫ ফেব্রুয়ারির নির্বাচন নেই, জিয়াউর রহমান আর এরশাদের যুগ শেষ, কিছু ডান্ডা, কিছু মন্ডা, তারপর ঠান্ডা, সকাল ১০টার মধ্যেই নির্বাচন শেষ, সেই সময় আর নেই।’সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘তাঁরা প্রথমে মধ্যবর্তী নির্বাচন দাবি করলেন। মধ্যবর্তী নির্বাচন হলো না। তাঁরা আবার বললেন, টেনেহিঁচড়ে সরকারকে ক্ষমতা থেকে নামাবেন। তাও পারলেন না। তারপর বললেন, ল্যাংড়া লুলা করে দেবেন। এখন বলছেন গণ-অভ্যুত্থান ঘটাবেন। গণ-অভ্যুত্থান কি এতই সহজ? গণ-অভ্যুত্থান বোঝেন?’কৃষক লীগের সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।