সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ছোটখাটো অনেক সমস্যারই সমাধান করা যায়। এতে আদালতে যেমন মামলাজট থাকবে না; তেমনি মানুষের অর্থের অপচয়, ভোগান্তি ও হয়রানি কমবে। একই সঙ্গে সরকারি অর্থে আইনগত সহায়তা সেবা গ্রহণে দরিদ্র মানুষকে উদ্বুদ্ধ করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।
পঞ্চগড় সার্কিট হাউসে গতকাল শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি ইনায়েতুর রহিম। তিনি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি করা গেলে দুই পক্ষই মনে করে তারা কিছু পেয়েছে। এমন সম্মানজনক সমাধান দুই পক্ষই মেনে নেয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান বলেন, কেউ যেন আইনগত সহায়তা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এর আগে এই দুই বিচারপতি জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির
জেলা ও দায়রা জজ আবু মনছুর মো. জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মির্জা নাজমুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম, সরকারি কৌঁসুলি আমিনুর রহমান বক্তব্য দেন।