বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, গুম, খুন, সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। দেশে জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার যেমন সংকুচিত হচ্ছে, তেমনি লুটের মহোৎসব চলছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামে সিপিবির আঞ্চলিক সভায় তিনি এসব কথা বলেন।
সিপিবির সভাপতি বলেন, আওয়ামী লীগের বিকল্প বিএনপি-জামায়াত নয়। আওয়ামী লীগের বিকল্প বামপন্থী শক্তি। গণতন্ত্রকে সংকটমুক্ত করতে পারবে বামপন্থীরাই।
সিপিবির চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আঞ্চলিক সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মৃণাল চৌধুরী।
সভায় অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব ও মো. শাহ আলম এবং সদস্য অনিরূদ্ধ দাশ অঞ্জন।