বিকল্প সড়ক ভেঙে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান-রোয়াংছড়ি সড়কের নোয়াপতং খালের হানসামা পাড়া বিকল্প সড়ক ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন মানুষ। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
বান্দরবান-রোয়াংছড়ি সড়কের নোয়াপতং খালের হানসামা পাড়া বিকল্প সড়ক ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন মানুষ। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

বান্দরবান-রোয়াংছড়ি সড়কের হানসামাপাড়ায় বিকল্প সড়ক (ডাইভারসন রোড) ভেঙে যাওয়ায় বান্দরবান জেলা শহরের সঙ্গে গত শনিবার থেকে রোয়াংছড়ি উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
হানসামাপাড়া বেইলি সেতু বিধ্বস্ত হওয়ার পর তিন মাস আগে এ বিকল্প সড়ক নির্মাণ করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া বলেন, বৃষ্টিপাতের কারণে বিকল্প সড়কটি ভেঙে গেছে। তিনি জানান, নির্মাণাধীন বেইলি সেতুর কাজ সপ্তাহ খানেকের মধ্যে শেষ হবে।
রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা ও রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান চহ্লামং মারমা জানান, গত ২১ ফেব্রুয়ারি নোয়াপতং খালের ওপর নির্মিত হানসামা বেইলি সেতু বালুর ট্রাকসহ ধসে পড়ে। তখন এ বিকল্প সড়ক নির্মাণ করা হয়। গত শনিবার বৃষ্টিপাতে নোয়াপতং খালের পানি বেড়ে যাওয়ায় বিকল্প সড়ক ভেঙে যায়।
চহ্লামং মারমা বলেন, জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রোয়াংছড়ির মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া উৎপাদিত পণ্য পরিবহন নিয়েও সংকটে পড়েছেন তাঁরা।
সওজের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া বলেন, বিকল্প সড়কটি সম্পূর্ণ অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে। বৃষ্টি শুরুর আগে বেইলি সেতুর কাজ শেষ করতে না পারায় এ সমস্যা দেখা দিয়েছে। নির্মাণাধীন সেতুর কাজ সপ্তাহ খানেকের মধ্যে শেষ হয়ে যাবে। তখন আর কোনো সমস্যা থাকবে না।