বিকল্পধারার ইফতারে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদদের সম্মানে বিকল্পধারা বাংলাদেশ গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার ক্লাবের এলডি হলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন।