বিকল্পধারার প্রতীক অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গতকাল শনিবার নোয়াখালীতে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে বিকল্পধারা বাংলাদেশ। সংগঠনটির সদর উপজেলা শাখার উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। অনশন চলাকালে বক্তৃতা করেন বিকল্পধারা বাংলাদেশের নোয়াখালী পৌরসভার আহ্বায়ক সামছুল ইসলাম, সদর উপজেলা শাখার আহ্বায়ক সাহাব উদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক নূরনবী চৌধুরী, আবু সওদাগর, হাসান উদ্দিন, মাঈন উদ্দিন, আবুল কাশেম প্রমুখ। বক্তারা বলেন, দেশ আজ ক্রান্তিকাল পার করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।