বিকাশ ও কন্টিনেন্টাল কুরিয়ারের মধ্যে চুক্তি
দেশব্যাপী মোবাইল অর্থসেবা পৌঁছে দিতে সমপ্রতি বিকাশ লিমিটেড ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের মধ্যে ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি সই হয়েছে। এতে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস ক্যাশ ইন, ক্যাশ আউটসহ বিকাশের অন্যান্য সেবাগুলো দেশব্যাপী বিকাশ গ্রাহকদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে।বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির ও কন্টিনেন্টাল কুরিয়ারের ব্যবস্থাপনা পরিচালক এম নুরুল ইমরান চিশতী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। ওই সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, কন্টিনেন্টাল কুরিয়ারের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন সাঈদ মনিরুল হক, বিকাশের হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রেজাউল হোসেন এবং হেড অব মার্কেটিং সানিয়া মাহমুদসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিকাশ একটি ব্র্যাক ব্যাংক উদ্যোগ। টাকা পাঠানো বা পাওয়ার একটি সুবিধাজনক, সাশ্রয়ী এবং নিরাপদ মাধ্যম বিকাশ বর্তমানে রবি ও গ্রামীণফোন নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।