বরিশালে গুলি করে ৩৭ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে একটি ব্যবসা প্রতিষ্ঠানের এক কর্মীর কাছ থেকে ৩৭ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদের গুলিতে ওই প্রতিষ্ঠানের দুজন কর্মী আহত হন। বরিশালের হাসপাতাল রোডের মনোয়ারা মঞ্জিলের সামনে আজ সোমবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে ব্রজমোহন কলেজের সামনে মধুমিয়ার পুল এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীদের বহনকারী প্রাইভেট কারটি পুলিশ আটক করতে পারলেও ছিনতাইকারীরা পালিয়ে গেছে। তবে গাড়ির চালককে আটক করা হয়েছে। ওই গাড়ি থেকে ৩০টি বোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের স্থান থেকে উদ্ধার করা হয়েছে পিস্তলের চারটি গুলির খোসা।

বরিশালের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।