বিকাশ চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ড-প্রবাসী সাংবাদিক বিকাশ চৌধুরী বড়ুয়ার দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।অসংবদ্ধ সংলাপ: ইউরোপ থেকে ও ফিরে দেখা বই দুটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, বেঁচে থাকা জীবনের মুহূর্তগুলোকে জীবন্ত করে তোলাই হচ্ছে আত্মজীবনী। দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর ও কবি-সাংবাদিক আবুল মোমেন। আলোচক ছিলেন আনন্দলোক-এর সম্পাদক ও নাট্যনির্দেশক অরুণ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সুপ্রভাত বাংলাদেশ-এর নগর সম্পাদক এম নাসিরুল হক।এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।