বিকাশে প্রতারণা আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগর ও আশপাশের এলাকায় বিকাশে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি দল। গত বুধবার রাতে সিলেটের ইসলামপুর বাজার থেকে তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন দক্ষিণ সুনামগঞ্জের হোসাইন আহমেদ ও মুহিদুল ইসলাম এবং সিলেট মহানগরের জালালাবাদ থানার শেখপাড়া গ্রামের মো. নাইম আহম্মেদ। র‌্যাব-৯-এর সহকারী পরিচালক এএসপি সুজন চন্দ্র সরকার জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সাতটি মুঠোফোন জব্দ ও বিকাশে টাকা লেনদেনের তথ্য উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রতারণার মামলা করে তিনজনকে মহানগরের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।