বিকাশের বিক্রয় প্রতিনিধিকে গুলি ২০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আরিফ হোসেন নামে বিকাশের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিমরাইল মোড়ে এই ঘটনা ঘটে।
বিকাশের এজেন্ট জামাল অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক পারভেজ রেজা জানান, দুপুরে বিকাশের বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেন ও আকতার মাহমুদ সিদ্ধিরগঞ্জ এলাকায় বিকাশের টাকা সংগ্রহ করেন। পরে মোটরসাইকেলে করে অফিসে ফিরছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ডের পাশে তিনটি মোটরসাইকেলে আসা সাতজন অস্ত্রধারী তাঁদের গতিরোধ করে। ছিনতাইকারীরা আরিফের ডান পায়ে গুলি ও মাথায় আঘাত করে প্রায় ২০ লাখ টাকাসহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।