বিকাশের হিসাব থেকে টাকা চুরির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের এক এজেন্টের ‘বিকাশ হিসাব’ থেকে ৫১ হাজার টাকা চুরি হয়েছে। এক ব্যক্তি গতকাল সোমবার ওই এজেন্টের মুঠোফোনে কল করে বিশেষ প্রযুক্তিতে তাঁর টাকা নিয়ে নেন বলে তিনি অভিযোগ করেন। পুলিশ জানায়, সাভার পৌরসভার দক্ষিণ দরিয়ারপুর এলাকার রাফি টেলিকমের মালিক সোহেল রানা গতকালই সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোহেল রানা জানান, এক প্রতারক গতকাল বেলা পৌনে ১১টার দিকে তাঁর মুঠোফোনে কল করে বিকাশের নেটওয়ার্কের সমস্যা হয়েছে বলে জানান। এবং সমস্যার মধ্যেও কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য তাঁকে গোপন নম্বর ডায়াল করার পরামর্শ দেন। তিনি গোপন নম্বর ডায়াল করার কিছুক্ষণ পর ব্যালান্স দেখে তাঁর হিসাব থেকে টাকা চুরির বিষয়টি নিশ্চিত হন।