বিকৃত ইতিহাস নিয়ে সমাজ এগোতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস বিকৃতি রোধে নিজস্ব সংস্কৃতি, ভাষা ও সাহিত্যের চর্চা বাড়ানোর পাশাপাশি এসব বিষয়ে অধিকতর গবেষণার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেছেন, ‘যে সমাজের ইতিহাস বিকৃত হয়ে যায়, সে সমাজ কোনো দিন এগিয়ে যেতে পারে না।’
গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধু কবিতা পরিষদ আয়োজিত ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী এ কথা বলেন। আবুল বাসার সেরনিয়াবাতের সভাপতিত্বে বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, হবিগঞ্জ-৪ আসনের সাংসদ মাহবুব আলী প্রমুখ।