প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম বিকৃতভাবে উপস্থাপন করায় শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্ষুব্ধ হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ এক বিজ্ঞপ্তিতে জানান, ২০ এপ্রিল বিটিভিতে অষ্টম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টের ব্যানার কার্ডে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’-এর নাম বিকৃতভাবে ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’ লেখা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি