বিকেএসপি চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিষদ আয়োজিত প্রথম মানু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা গতকাল শুক্রবার দিনাজপুরের বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে বিকেএসপি দিনাজপুর প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। মানু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিষদের আহ্বায়ক স্বরূপ কুমার বকসীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়া প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে দিনাজপুর চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়াবিদ আবু ইবনে রজব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার উপস্থিত ছিলেন।