বিকেএসপি প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা ও টেস্ট ক্রিকেটের ভেন্যুর দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে নগরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিভাগীয় শহর রাজশাহীতে সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শুধু বৈষম্যের কারণে এখানে টেস্ট ক্রিকেটের ভেন্যু দেওয়া হচ্ছে না। তাঁরা অবিলম্বে রাজশাহীতে টেস্ট ক্রিকেটের ভেন্যু ঘোষণাসহ বিকেএসপি প্রতিষ্ঠার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।