বিকেন্দ্রীকরণ কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, অংশীদারিমূলক গণতন্ত্র অর্জন করতে স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর বিকেন্দ্রীকরণ দরকার। এর জন্য এখন একটি ‘বিকেন্দ্রীকরণ কমিশন’ গঠন করা প্রয়োজন।গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান খলীকুজ্জমান আহমদ আরও বলেন, আমলাতন্ত্রে যাঁরা আছেন, তাঁদের ক্ষমতা ও প্রাধান্য বেড়ে যাচ্ছে। জনপ্রতিনিধিদের ওপর লাঠি ঘোরাচ্ছেন আমলারা।ফোরামের সমন্বয়কারী মহসিন আলী সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় অবিলম্বে বিকেন্দ্রীকরণ কমিশন গঠন করার দাবিতে ২৫টি জেলা ও ৩০টি উপজেলায় প্রচারাভিযান শুরু হবে। প্রচারাভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে প্রচারাভিযানের অংশ হিসেবে বিকেন্দ্রীকরণ নীতিমালার খসড়া এবং ২১ দফা দাবিসংবলিত কাগজপত্র সাংসদ মো. ইসরাফিল আলম ও মেহের আফরোজের হাতে তুলে দেন কাজী খলীকুজ্জমান।