বিকেল থেকে গরম সামান্য কমতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অাজকের আবহাওয়া
অাজকের আবহাওয়া

পাঁচ দশকের রেকর্ড ভাঙার পর আজ শুক্রবার বিকেল থেকে রাজধানীতে তাপমাত্রা সামান্য কমতে পারে। সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি। সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ২২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গত পাঁচ দশকের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা (৪০ দশমিক ২ ডিগ্রি) ছিল গতকাল বৃহস্পতিবার।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এ তাপমাত্রা এখনই একেবারে কমছে না। তবে বিকেল থেকে গরমের আঁচ সামান্য কিছুটা কমতে পারে। চলতি মাসের পুরো সময়ই ঢাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ৩৭-৪২ ডিগ্রি সেলসিয়াস ছিল। সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে তাপমাত্রা বেড়েছে। ২৭ এপ্রিল পর্যন্ত এ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এর পর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।