বিকেলে জাপার সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না-যাওয়া নিয়ে আজ শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলন করবে জাতীয় পার্টি।
বিকেল পাঁচটার দিকে নির্বাচনকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ সংবাদ সম্মেলন করবেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ প্রথম আলো ডটকমকে এ কথা জানান।
জাপার নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ অন্য কাউকে বরাদ্দ না দিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে ‘আটক’ হন এইচ এম এরশাদ। তিনি এখন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন আছেন।