বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে আজ মঙ্গলবার বিকেল চারটায় বঙ্গভবনে দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতির প্রেস সচিব এহসানুল করিম ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ তথ্য জানান।
বৈঠকে দশম জাতীয় সংসদ ও সরকার গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বৈঠক শেষে বঙ্গভবনের মূল ফটকে সংবাদ ব্রিফিং করবেন রাষ্ট্রপতির প্রেস সচিব।