বিক্রেতাদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ফরমালিন মেশানো ফল বিক্রির দায়ে ছয় ফল বিক্রেতাকে জরিমানা করেছেন আদালত। গত বুধবার সন্ধ্যায় ফরিদপুর সদরের কানাইপুর বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খলিলুর রহমান। জেলা বাজার কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, অভিযান চলাকালে কানাইপুর বাজারের শহীদুল ইসলাম, মলিন কুমার, সিরাজুল ইসলাম, সরোয়ান, সন্তোষ ও কেরানী নামের ছয় ফল বিক্রেতার বিক্রি করা ফলে অতিরিক্ত ফরমালিন পাওয়ায় প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

ফরিদপুর অফিস