বিক্রেতার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের একটি মৎস্য আড়ত থেকে ২২০ কেজি জাটকা ও ১০০ কেজি পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ভোর ৪টায় শহরের কেবি মৎস্য আড়তে হানা দিয়ে বিক্রয়নিষিদ্ধ ওই মাছ জব্দ করা হয়। এ সময় দুই মাছ ব্যবসায়ী কচুয়ার বাধাল এলাকার সত্তার আলী সরদারকে (৬৫) ৫০ হাজার টাকা ও শহরের বাসাবাটি এলাকার মো. মিনহাজ হোসেনকে (৪০) ৫৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম নাজিম উদ্দিন এ আদালত পরিচালনা করেন।