প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলশী মার্টের নয় দিনব্যাপী বিক্রয় উৎসব শুরু হয়েছে। উৎসব চলাকালে ক্রেতারা বিভিন্ন পণ্যে ছাড়, ক্যাশব্যাক ও উপহার পাবেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের খুলশী আবাসিক এলাকায় অবস্থিত আউটলেটে বিক্রয় উৎসবের উদ্বোধন করেন খুলশী মার্টের চেয়ারম্যান মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গুলশানা আলী। উৎসবের আয়োজকেরা জানান, ক্রেতাদের সুপার স্টোরে কেনাকাটায় আগ্রহী করে তোলাই এ উৎসবের মূল উদ্দেশ্যে। উৎসব চলাকালে প্রতিদিন লটারির মাধ্যমে একজন ক্রেতা নির্বাচিত করে তাঁর ওই দিনের কেনা সব পণ্য বিনা মূল্যে দেওয়া হবে। উৎসব আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে।