প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান এসবি ল্যাবরেটরিজের দুই দিনব্যাপী ‘বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন, ২০১৬’ গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে হওয়া ওই সম্মেলনে এসবি ল্যাবরেটরিজের চেয়ারম্যান শিবব্রত রায়, স্বত্বাধিকারী সুচরিতা রায়, উপব্যবস্থাপনা পরিচালক সৌরভ রায় ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশের দুই শতাধিক প্রতিনিধি ও ব্যবস্থাপক এতে অংশ নেন। সম্মেলনে ২০১৬ সালের কোম্পানির সার্বিক সাফল্য এবং ২০১৭ সালের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসবি ল্যাবরেটরিজের চেয়ারম্যান বলেন, কোম্পানির অগ্রযাত্রার অংশ হিসেবে ২০১৭ সালে আরও ১৮টি পণ্য বাজারজাত করা হবে। বিজ্ঞপ্তি