বিক্রয় নির্বাহী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ট্রান্সকম বেভারেজ লিমিটেডের একজন বিক্রয় নির্বাহী গুরুতর আহত হয়েছেন। সানিউর রহমান নামের ওই বিক্রয় কর্মকর্তা বর্তমানে রাজধানীর ট্রমা সেন্টারে ভর্তি রয়েছেন। সানিউর রহমান টঙ্গীতে কোম্পানির কাজ তদারক করতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় স্টেশন রোড এলাকায় রিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান সানিউর। এ সময় গাজীপুরগামী সালসাবিল পরিবহনের একটি বাস তাঁর ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠান। খবর পেয়ে বিক্রয় কর্মকর্তার সহকর্মী ও স্বজনেরা এসে তাঁকে রাজধানীর ট্রমা সেন্টারে ভর্তি করেন।