বিক্রয় প্রতিনিধিদের নিরাপত্তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা প্রশাসনের কাছে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। গত সোমবার রাতে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমতলী উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সদস্যরা এ দাবি করেন।