বিক্রয়কর্মী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। নিহত জাবেদ খানের (২৭) বাড়ি টাঙ্গাইল জেলায়। গতকাল শনিবার রাতে মোটরসাইকেলে করে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডে আসছিলেন তিনি। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট রফিক আহম্মদ মজুমদার বলেন, রাত সোয়া নয়টার দিকে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে জাবেদের মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলে জাবেদ মারা যান। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।