বিক্ষুব্ধ কর্মীদের হামলায় কমলনগর উপজেলা আ.লীগের সম্মেলন পণ্ড
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলন গতকাল শুক্রবার বেলা দেড়টায় বিক্ষুব্ধ কর্মীদের হামলায় পণ্ড হয়ে যায়। এ সময় সংঘর্ষে সমেঞ্চলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. নুরুল আমিন মাস্টারসহ অন্তত ২০ নেতা-কর্মী আহত হন। বিক্ষুব্ধ কর্মীরা সমেঞ্চলনের মঞ্চ ও গ্যালারির শতাধিক চেয়ার ভাঙচুর করেন। কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়নপত্র বিক্রি করে প্রত্যেক প্রার্থীর কাছে থেকে ৫০ হাজার টাকা নেওয়া, কাউন্সিলর (ভোটার) তালিকা তৈরিতে অনিয়ম এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগে সমেঞ্চলন স্থগিত করার দাবিতে সভাপতি প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা ওই হামলা চালায়। একপর্যায়ে অপর সভাপতি প্রার্থী সমেঞ্চলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. নুরুল আমিন মাস্টারের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নুরুল আমিন মাস্টার, চরলরেন্স ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. ইসমাইল মেম্বার, পাটারীরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মাইন উদ্দিন, যুবলীগের কর্মী মো. বাহারসহ উভয়পক্ষে অন্তত ২০ নেতা-কর্মী আহত হন। এর আগে গতকাল সকাল ১০টায় উপজেলার হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন ওই সমেঞ্চলন উদ্বোধন করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রামগতি-কমলনগরের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফরিদুন্নাহার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম শাজাহান কামাল ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক এম এ মোমিন পাটওয়ারী প্রমুখ। জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন গতকাল বিকেলে বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলন আপাতত স্থগিত করা হয়েছে। পরে সমেঞ্চলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।