বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিল এবং বিদ্যুৎ খাতে অনিয়ম বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দলটির নেতারা বলেন, সরকার ২০১৩ সালের পর বিদ্যুতের দাম কমবে ঘোষণা দিলেও বিদ্যুতের পাশাপাশি এখন গ্যাসের দামও দ্বিগুণ বাড়ানোর পাঁয়তারা করছে। এর প্রভাবে বাড়িভাড়া, গাড়িভাড়াসহ সব ব্যয় বাড়বে। সমাবেশ থেকে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে ১৮ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংস্থার প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ফিরোজা আহমেদ, আবুল হাসান, তাসলিমা আখতার প্রমুখ। বিজ্ঞপ্তি