বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গাবী গ্রামের মাঠে কাল মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার আসর বন্ধের দাবিতে গতকাল রোববার সকালে সদর বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। ‘ধরমপাশার সর্বস্তরের জণগণ’ ব্যানারে এই মিছিলের আয়োজন করা হয়। এতে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও নানা শ্রেণি-পেশার দুই শতাধিক লোক অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ বিলকিস, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।