বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আদিবাসী তরুণীকে ধর্ষণ ও পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গারো ছাত্রসংসদের (বাগাছাছ) উপজেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি তমাল আজিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সিপিবির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরা দে প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন। বক্তারা দুটি ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।