বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমার বিকল থাকায় সুনামগঞ্জ শহরের পূরবী এলাকার একাংশ, হাসননগর এলাকার সদর হাসপাতালের আশপাশ, পূর্ব সুলতানপুর ও কলেজ রোড এলাকা তিন দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। তীব্র গরমের সঙ্গে বিদ্যুৎ না থাকায় ওই সব এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিদ্যুতের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল শনিবার সকালে বিক্ষোভ করেছেন। সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, বিকল ট্রান্সফরমারটি মেরামতের জন্য শনিবার সিলেটে পাঠানো হয়েছে। সেটি মেরামত করে নিয়ে আসার পরই ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তবে ট্রান্সফরমার মেরামত করতে কত দিন লাগবে, সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।