বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার হওয়া ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ এম এ হান্নানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বুধবার ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ মিছিল করে। মিছিলটি গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।