বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন বরিশালের তিনটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাঁর দাবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। গতকাল দুপুরে সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীরা একযোগে এ বিক্ষোভ করেন। তাঁরা বলেন, প্রথম ও দ্বিতীয় বর্ষে ১৮ মাস সময় পেয়েছেন। তৃতীয় বর্ষে সাত মাস যেতে না-যেতেই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে