বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ লতিফুর রহমান একটি হত্যা মামলায় বর্তমানে জেলা কারাগারে আছেন। এই হত্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে ইউনিয়নের কয়েক হাজার মানুষ গতকাল সকালে শহরে মিছিল ও আদালত চত্বরে মানববন্ধন করে। এ সময় বক্তারা বলেন, লতিফুরকে এলাকাছাড়া করতে ইউনিয়নের একটি চক্র নিজেদের লোককে খুন করে তাঁর নামে মিথ্যা মামলা করেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লতিফুর রহমানের সঙ্গে স্থানীয় বনি শেখ, কোটো শেখ, মাসুদ শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে গত বছরের ২৩ অক্টোবর কুমড়ি গ্রামের সংঘর্ষে ইলিয়াছ আলী নামের এক যুবক খুন হন। নিহত যুবকের ভাই বাদী হয়ে লতিফুরকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন।