প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা যুবদল। বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে মিছিল বের করা হয়। এ সময় খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ারা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সমবায় মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান শাহাদাত।