প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ দফা দাবিতে গতকাল রোববার রংপুরে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা নগরের মাহিগঞ্জ এলাকায় অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ করেন। সেখান থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন শিক্ষার্থীরা। সেখানে সমাবেশে বক্তব্য দেন ইনস্টিটিউটের শিক্ষার্থী জাকারিয়া হোসেন, মাহমুদুল হক প্রমুখ।