বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন একদল পরীক্ষার্থী। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় অবস্থিত বোর্ড প্রাঙ্গণে তাঁরা বিক্ষোভ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আরাফাত হোসেন চৌধুরী অভিযোগ করেন, তাঁদের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। এতে কাঙ্ক্ষিত ফল আসেনি। তাই পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি জানাচ্ছেন তাঁরা। গতকাল পৌনে ১২টার দিকে পুলিশ শিক্ষার্থীদের বোর্ড প্রাঙ্গণ থেকে সরিয়ে দিলে তাঁরা বোর্ডের সামনের সড়ক সিডিএ অ্যাভিনিউ অবরোধ করার চেষ্টা করেন। সেখান থেকেও তাঁদের সরিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি নিয়ে শিক্ষার্থীদের কেউ তাঁর সঙ্গে দেখা করেননি। শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টিও তাঁর জানা নেই।