বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যপুস্তক কেলেঙ্কারির প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে রাজধানীতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে সংগঠনটি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র ফেডারেশন। বিক্ষোভ-পূর্ব সমাবেশে ভুলে ভরা এবং দলীয় স্লোগানসমৃদ্ধ পাঠ্যপুস্তক অবিলম্বে বাতিল করে দ্রুত সময়ের মধ্যে সংশোধিত পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি