বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবিতে গতকাল বুধবার অটোচালক উন্নয়ন শ্রমিক কল্যাণ কমিটি বিক্ষোভ করেছে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মকসুদুল আউয়াল প্রমুখ। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপি থেকে জানা যায়, কয়েক ব্যক্তি শহরের বিভিন্ন স্থানে অটোরিকশাচালকদের কাছে চাঁদা দাবি করছে।