বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গতকাল শনিবার ক্লাস বর্জন করেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইনস্টিটিউটের অধ্যক্ষ মুনির হোসেন তাঁদের কাছ থেকে প্রতি সেমিস্টারে অবৈধভাবে এক হাজার ২০০ টাকা করে আদায় করছেন। এই টাকা না দিলে তাঁদের পরীক্ষায় অকৃতকার্য করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে অধ্যক্ষ মুনির হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।