বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল সোমবার কমপ্রেসরের মাধ্যমে গ্যাস টেনে নেওয়ার অভিযোগে একটি সাইজিং মিল (সুতা থেকে কাপড় বানানোর যন্ত্র) ঘেরাও করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এলাকার কয়েকজন জানান, সদরের সাইজিং মিল কর্তৃপক্ষ মিলে কমপ্রেসর বসিয়ে গ্যাস টেনে নেওয়ার কারণে আবাসিক গ্রাহকেরা গ্যাস পাচ্ছেন না। এতে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এ কারণে অবিলম্বে ওই কমপ্রেসর খুলে নেওয়ার জন্য বিক্ষোভ করেন। থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।