বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল সোমবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আবদুল মজিদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আগামী শনিবারের মধ্যে তাঁদের দাবি পূরণ করা না হলে রোববার থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে।