প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভে গতকাল মঙ্গলবার বাধা দিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শহরের প্রেসক্লাব চত্বর থেকে যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। তাঁরা মিছিল নিয়ে মুজিব সড়ক দিয়ে শহরের জনতা ব্যাংকের মোড়ের দিকে যেতে শুরু করেন। কিন্তু ১০ গজ পথ যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মিছিলটি আটকে দেয় ও ব্যানার কেড়ে নেয়। মিছিলকারীরা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়াসহ দেলোয়ার হোসেন, রাজীব হোসেন, আলী রেজওয়ান।