ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বাংলাদেশে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ চলছে।
নারী মুক্তি সংসদের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। সংগঠনের মহানগর সভাপতি রায়হানা কামালের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মিছিলে অংশ নেন নারী মুক্তি সংসদের সভাপতি হাজেরা সুলতানা, সাধারণ সম্পাদক সালেহা সুলতানা, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন প্রমুখ।
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ ক্রীড়া পরিবার’। গতকাল এক বিবৃতিতে সংগঠনটির পক্ষে ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়েরা বিবৃতি দেন। বিবৃতিদাতাদের মধ্যে আছেন ক্রীড়া পরিবারের সদস্যসচিব ফজলুর রহমান, হারুনুর রশীদ, শফিউল আরেফিন প্রমুখ। বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান আ ক ম শহীদুল্লাহ পাটোয়ারী এক িববৃতিতে বিশ্বের শান্তিকামী মানুষসহ রাষ্ট্রপ্রধানদের প্রতি ইসরায়েলকে প্রতিহত করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।