বিক্ষোভ ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবদুর রব মুন্সির বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল রোববার সকালে শহরে এসব কর্মসূচি পালন করা হয়। শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাঝি প্রমুখ। শরীয়তপুর প্রতিনিধি|