প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলাবদ্ধতা নিরসনের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের চার গ্রামের কয়েক শ মানুষ গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে বিক্ষোভ মিছিল করেছেন। স্থানীয় তেঁতুলিয়া সেবা সংঘ নামের একটি সংগঠনের উদ্যোগে কালাইয়া কোর্টপাড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে কালাইয়া বন্দরের বিভিন্ন সড়ক ঘুরে ইদ্রিস ম্যানশনের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া কয়েকজন কৃষক বলেন, জলাবদ্ধতার কারণে কালাইয়া ইউনিয়নের কোর্টপাড়, চরকালাইয়া, পূর্ব কালাইয়া ও নবরত্ন গ্রামের প্রায় ৭০০ একর জমিতে চার বছর ধরে চাষাবাদ বন্ধ রয়েছে।