প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হোটেল শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার সদর উপজেলা কমিটি। গত রোববার সন্ধ্যায় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে শহরের চৌমোহনায় সংগঠনের কার্যালয়ে সদর উপজেলা কমিটির সভাপতি তারেশ বিশ্বাস সুমনের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মীর মো. জসিম উদ্দিন, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. মোস্তফা কামাল, রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ, মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সংগঠক কাওসার আহমেদ প্রমুখ।