বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মাধবদীতে বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ ছাড়া হরতালের সমর্থনে শহরের চিনিশপুরে বিকেলে ঝটিকা মিছির করে বিএনপি। বিএনপির কয়েকজন নেতা জানান, গত মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় একটি মালবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন খায়রুল কবিরকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।